| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আপিল বোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে জায়েদ খান যা বললেন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৫ ২১:৪২:১৭
আপিল বোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে জায়েদ খান যা বললেন

তিনি গণমাধ্যমকে বলেন, এখানে আপিল বোর্ডের কোনো মূল্য নেই। তারা এমন সিদ্ধান্ত নিতে পারে না। এটা বেআইনি, পৃথিবীতে এমন কিছু নেই। প্রজ্ঞাপনের পর আপিল বোর্ড কীভাবে সিদ্ধান্ত ঘোষণা করে? আমি আইনগত ব্যবস্থা নেব।

এর আগে শনিবার সন্ধ্যায় আপিল বোর্ড এক বৈঠকের পর জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে ভোট কেনা-বেচাসহ আরও কিছু অভিযোগের প্রমাণ পেয়ে সাধারণ সম্পাদক পদে নিপুণের নাম ঘোষণা করে। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহনুর রহমান সোহান এ ঘোষণা দেন।

এই আপিল বোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে জায়েদ খান গণমাধ্যমে বলেন, নির্বাচন উপলক্ষে আমরা একটা আপিল বোর্ড করি। ২৯ জানুয়ারি পর্যন্ত আপিল বোর্ডের মেয়াদ। ৩০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনও শেষ। সেখানে সোহান ভাই কীভাবে এমন একটি কাজ করলেন! কোনো দিন একটা মিটিংয়েও আসেননি, দূরে দূরে থাকেন। কোথা থেকে হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠান! বলেন, ‘মিটিং আছে, আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একটা মিটিং আছে আগামী ৫ ফেব্রুয়ারি, আপনাকে উপস্থিতি থাকতে হবে।’ এটা তিনি কিসের ক্ষমতায় করেন!

জায়েদ খান বলেন, একদমই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সঙ্গে এসব করা হচ্ছে। সোহান ভাই (সোহানুর রহমান সোহান) ও হোসেন ভাই (মোহাম্মদ হোসেন) এসবের পেছনে জড়িত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...