| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আর 'লিভ ইন' নয়, ফারহান আখতারের বিয়ে তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৮:২২:৩২
আর 'লিভ ইন' নয়, ফারহান আখতারের বিয়ে তারিখ ঘোষণা

২১ ফেব্রুয়ারি বিয়ে করছেন এই জুটি। ফারহান আখতারের বাবা, বিখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার, কবি ও রাজনৈতিক বিশ্লেষক জাভেদ আখতার খবরটি নিশ্চিত করেছেন।

বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেছেন, ‘হ্যাঁ, সত্যি বিয়েটা হচ্ছে। বিয়ের যাবতীয় প্রস্তুতি ওয়েডিং প্ল্যানারেরাই করছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা খুব বিশাল কিছু আয়োজন তো করতে পারব না। সেজন্য আমরা খুব হাতেগোনা মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সিম্পলভাবেই বিয়েটা হবে। এখনও আমন্ত্রণ পত্র কাউকে পাঠানো হয়নি।’

হবু বউমা’র প্রসঙ্গে বলেছেন, ‘ও (শিবানী) খুব ভালো মেয়ে। পরিবারের সবাই ওকে খুব পছন্দ করে।’

এর আগে বিভিন্ন সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ফেব্রুয়ারিতেই শিবানীকে বিয়ে করতে যাচ্ছেন শাহরুখের ‘ডন’ সিনেমার এ পরিচালক।

হিন্দুস্তান টাইমসের খবর—২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এ মুহূর্তে রয়েছেন লিভ ইন সম্পর্কে।

২০১৭ সালে প্রথম স্ত্রী অধুনা ভবানীর সঙ্গে বিচ্ছেদ হয় ফারহানের। ফারহান ও অধুনার দুটি সন্তান রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...