| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর কেন্দ্র

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৫ ১১:১৪:৩৫
নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিংয়ের প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রথম বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থাপিত তথ্যে এসব বিষয় জানানো হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

বৈঠকে প্রকল্পটির প্রযুক্তিগত অগ্রগতি এবং বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ছাড়া কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রস্তুতি আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনার কথা জানানো হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে কি না, তা সংশ্লিষ্ট পরীক্ষা, নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় অনুমোদনের অগ্রগতির ওপর নির্ভর করবে।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে তৃতীয় প্রজন্মের আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। প্রকল্পের প্রতিটি ধাপে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কাজ বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরা হয়।

বৈঠকে উপস্থাপিত তথ্যে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পটি সঠিক পথে রয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে নিরাপত্তা, প্রযুক্তিগত পরীক্ষা ও নিয়মনীতি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এসব কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতের আরও কয়েকটি উদ্যোগের অগ্রগতি বৈঠকে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজ।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞান ও উদ্ভাবনচর্চা বাড়াতে বিজ্ঞান মেলার আয়োজনের সুপারিশ করা হয়। পাশাপাশি দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে বিদেশে রপ্তানি বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পরিচিতি পর্ব ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...