| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৮ ০৮:১৪:২৩
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে হামজা-জামালদের বাংলাদেশ।

বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ২.৬৬। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ৮৯৩.৪৬। এর ফলে এক ধাপ পিছিয়ে লাল-সবুজের দলটির অবস্থান এখন ১৮২তম।

আসিয়ান কাপে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। টুর্নামেন্টের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচটিতে ৯-২ গোলে পরাজিত হয় হামজা-জামালরা।

অবশ্য আসিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো ফিফা র‍্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকায় ম্যাচগুলোর ফল রেটিং পয়েন্টে বড় ধরনের প্রভাব ফেলেনি। তারপরও সামগ্রিক পয়েন্ট কমায় এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ১৩৮তম অবস্থানেই রয়েছে তারা। টানা পাঁচ ম্যাচে হারলেও র‍্যাঙ্কিংয়ে মালদ্বীপের অবস্থানেরও পরিবর্তন হয়নি। ১৭৩তম স্থানে রয়েছে দেশটি।

অন্যদিকে, তিন ধাপ এগিয়ে শ্রীলঙ্কা এখন ১৮৪তম স্থানে রয়েছে। এক ধাপ উন্নতি করে পাকিস্তানের অবস্থান ১৯৭তম। দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভুটান রয়েছে ১৯২তম স্থানে। আর ফিফার নিষেধাজ্ঞার কারণে র‍্যাঙ্কিংয়ে নেই নেপাল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...