| ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৪ দিন বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৪ ১৯:৩২:২৯
৪ দিন বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: মধ্য আশ্বিনে এসে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী চার দিনে দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এ সময়ে দেশের কিছু এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ু দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামীকাল সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টি হলেও তা হালকা মাত্রায় হতে পারে।

কোন দিন কোথায় বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বাড়তে পারে কয়েকটি নদীর পানি

বৃষ্টির পাশাপাশি আগামী কয়েক দিনে দেশের কয়েকটি প্রধান নদ-নদীর পানি সমতল বাড়তে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের রোববারের বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে কয়েকটি নদ-নদীর পানি সমতলে পরিবর্তন আসতে পারে।

গত ২৪ ঘণ্টায় গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বেড়েছে। গঙ্গা নদীর পানি আগামী দুই দিন আরও বাড়তে পারে। এরপর পরবর্তী তিন দিন পানি কমার পূর্বাভাস রয়েছে। তবে পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী এক দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি কমতে পারে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী দুই দিনও এসব নদীর পানি কমতে পারে। এরপর পরবর্তী তিন দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৪৫ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম জাপান ম্যাচ; লাইভ দেখুন এখানে

৪৫ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম জাপান ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-১ গোলে পিছিয়ে রয়েছে ব্রাজিল। শুরুতে ...

ব্রাজিল-জাপান ম্যাচ আজ, মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-জাপান ম্যাচ আজ, মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক ফুটবলে আজ বড় লড়াই। মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপান। ...