| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন মিশন আচার্য

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৩ ০৯:২৫:৫৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন মিশন আচার্য

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও স্থায়ী ঠিকানা-সংক্রান্ত জটিলতায় নিয়োগপত্র পাচ্ছিলেন না ঝিনাইদহের মিশন আচার্য। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ঘোরার পর এবার তাঁর নিয়োগের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান জানিয়েছেন, এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে কথা বলেছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, বিষয়টি দ্রুত সমাধান হবে এবং মিশন শিগগিরই নিয়োগ পাবেন। তিনি জানান, মিশন তাঁর এলাকার হওয়ায় স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন।

মিশন আচার্য ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তাঁর মা ময়না আচার্য গৃহপরিচারিকার কাজ করে দুই ছেলেকে বড় করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন এবং চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন।

মিশনের ভাষ্য, তাঁর সঙ্গে সুপারিশপ্রাপ্ত ১৮২ জনের মধ্যে ১৮০ জন নিয়োগপত্র পেয়েছেন। তাঁর ক্ষেত্রে স্থায়ী ঠিকানা না থাকার কারণে জটিলতা তৈরি হয়েছে। আরেকজনের নিয়োগও মামলা-সংক্রান্ত কারণে আটকে রয়েছে বলে তিনি জানান।

মিশন জানান, নিজেদের কোনো বসতভিটা না থাকায় চাকরির আবেদনে তিনি ঝিনাইদহ শহরের ভাড়া বাসার ঠিকানা ব্যবহার করেছিলেন। তাঁর জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদেও কলাবাগানের ঠিকানা রয়েছে। নিয়োগের সুপারিশের পর তাঁর বর্তমান ঠিকানায় পুলিশি যাচাইও করা হয়েছিল বলে জানান তিনি।

তবে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় জানিয়েছিল, স্থায়ী ঠিকানা যাচাইয়ে জটিলতা থাকায় তাঁর নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। অধিদপ্তরের সিদ্ধান্তের পর নিয়োগপত্র দেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মিশনের পারিবারিক জীবনও কেটেছে নানা সংকটের মধ্যে। তাঁর বাবা নন্দ আচার্য পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে নেই। এরপর তাঁর মা ময়না আচার্য অন্যের বাড়িতে কাজ করে দুই ছেলেকে বড় করেন। মিশন এসএসসিতে জিপিএ-৫ এবং এইচএসসিতে জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মিশন জানান, ঝিনাইদহ সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামে তাঁর মামা বিষ্ণুপদ বিশ্বাস ২০২২ সালে বাড়ি করার জন্য তাঁকে দুই শতক জমি দিয়েছেন। তবে সেখানে এখনো বাড়ি নির্মাণ করা সম্ভব হয়নি। চাকরি পাওয়ার পর ওই জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করার পরিকল্পনা ছিল তাঁর।

এদিকে মিশনের নিয়োগ দ্রুত সম্পন্ন হবে বলে রাশেদ খান আশ্বাস দিয়েছেন। মিশনও রাশেদ খানের সঙ্গে কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাঁকে দ্রুত সমাধানের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...