Oppo K15s ও K15x লঞ্চ, থাকছে ৮০০০ mAh ব্যাটারি; দাম কত
নিজস্ব প্রতিবেদক: Oppo K15 সিরিজে নতুন দুটি স্মার্টফোন K15s ও K15x উন্মোচন করেছে। আপাতত চীনের বাজারে লঞ্চ হওয়া ফোন দুটির অন্যতম আকর্ষণ বড় ব্যাটারি, ১২০Hz ডিসপ্লে ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং।
Oppo K15s-এ রয়েছে ৮,০০০ mAh ব্যাটারি, ৬.৫৭ ইঞ্চি Full HD+ AMOLED ১২০Hz ডিসপ্লে এবং MediaTek Dimensity 6360 Max চিপসেট। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
অন্যদিকে Oppo K15x-এ দেওয়া হয়েছে ৬,৫০০ mAh ব্যাটারি, ৬.৭৫ ইঞ্চি HD+ LCD ১২০Hz ডিসপ্লে এবং MediaTek Dimensity 6300 চিপসেট। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
চীনে K15s-এর দাম শুরু ১,৬৯৯ ইউয়ান, বাংলাদেশি টাকায় আনুমানিক ২৮ হাজার টাকা। K15x-এর দাম শুরু ১,৩৯৯ ইউয়ান, প্রায় ২৩ হাজার টাকা।
বাংলাদেশে Oppo K15s ও K15x কবে আসবে বা কত দাম হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
আশা/
