| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ যারা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৫:৩৫:৩৮
এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ যারা

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে জাপানকে বিদায় করে দিয়েছিল ব্রাজিল। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।

ফিফার নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামে এই টুর্নামেন্টে ব্রাজিল ও জাপানের পাশাপাশি অংশ নেবে স্বাগতিক সিঙ্গাপুর এবং দক্ষিণ আমেরিকার আরেক দল প্যারাগুয়ে। ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি।

বার্তা সংস্থা এএফপিকে টুর্নামেন্টের আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক সিঙ্গাপুর।

এর পরদিন, ১৪ নভেম্বর মাঠে নামবে ব্রাজিল ও জাপান। বিশ্বকাপে মুখোমুখি হওয়ার পর আবারও দুই দলের লড়াই দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

১৭ নভেম্বর টুর্নামেন্টের শেষ দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে জাপান ও প্যারাগুয়ে।

ব্রাজিলের আরও একটি ম্যাচ এশিয়ায়

নভেম্বরের টুর্নামেন্টের আগে এশিয়ার মাটিতে আরও একবার খেলতে নামবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফলে চলতি বছর এশিয়ায় ব্রাজিলের একাধিক ম্যাচ দেখার সুযোগ পেতে পারেন সমর্থকরা।

কেন আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট?

‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আয়োজন করছে দ্য কাল্লাং গ্রুপ ও ডেন্টসু স্পোর্টস ইন্টারন্যাশনাল। সিঙ্গাপুর ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই টুর্নামেন্টের মাধ্যমে সিঙ্গাপুরে আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের পরিসর আরও বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশের ফুটবলপ্রেমী ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার লক্ষ্য রয়েছে।

‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ সূচি

১৩ নভেম্বর: সিঙ্গাপুর বনাম প্যারাগুয়ে

১৪ নভেম্বর: জাপান বনাম ব্রাজিল

১৭ নভেম্বর: ব্রাজিল বনাম সিঙ্গাপুর

১৭ নভেম্বর: জাপান বনাম প্যারাগুয়ে

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...