| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রাজিল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের, কবে কখন কিভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০২ ১৭:২৩:১৫
ব্রাজিল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের, কবে কখন কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: সামনে একের পর এক কঠিন পরীক্ষা। প্রথমে পানামা, এরপর ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে ভারত। গুরুত্বপূর্ণ এই লড়াই সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতের কোচ খালিদ জামিল।

ঘোষিত দলে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে ভারতের দুই শীর্ষ ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল থেকে। দুই ক্লাব থেকেই চারজন করে মোট আট ফুটবলার জায়গা পেয়েছেন জাতীয় দলে। তবে ডুরান্ড কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা মোহনবাগানের বিশাল কাইথকে দলে রাখেননি কোচ খালিদ জামিল।

ইস্টবেঙ্গল থেকে দলে রয়েছেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকা।

মোহনবাগানের চার প্রতিনিধি হলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আপুইয়া ও সাহাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকার মনবীর সিং।

ভারতের ব্যস্ত সূচি শুরু হবে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।

পানামার বিপক্ষে ম্যাচ শেষে কলকাতায় ফিরবে ভারত। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনে অপেক্ষা করছে আরও দুটি বড় ম্যাচ। ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারত। তিন দিন পর, ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।

ভারতের ২৬ সদস্যের দল

গোলরক্ষক: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।

ডিফেন্ডার: অভিষেক সিং থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।

ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...