আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
আজকের সোনার দাম
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম হলো:
* ২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা
* ২১ ক্যারেট: ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা
* ১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা
* সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে সোনা ও রুপার গহনা বিনিময় বা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বার কমল দাম
এর আগে শনিবার (২৯ আগস্ট) দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। ওইদিন প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।
অর্থাৎ, মাত্র দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম কমল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত এই নতুন মূল্য কার্যকর থাকবে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
