সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের আট মাস প্রায় শেষ। আজ সোমবার (৩১ আগস্ট) আগস্ট মাসের শেষ দিন। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর। অর্থাৎ ২০২৬ সাল শেষ হতে বাকি আর মাত্র চার মাস। বছরের শেষ সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরও পাঁচ দিনের সরকারি ছুটি। তবে এর মধ্যে দুটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে সবগুলো ছুটির পূর্ণ সুবিধা পাওয়া যাবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ২৮ দিন সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে মোট ছুটির ৯ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত পাঁচ দিনের সরকারি ছুটির মধ্যে একটি সেপ্টেম্বর মাসে, দুটি অক্টোবর মাসে এবং দুটি ডিসেম্বর মাসে রয়েছে।
সেপ্টেম্বরে জন্মাষ্টমীর ছুটি
আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে এবার জন্মাষ্টমীর ছুটিটি শুক্রবার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। ফলে এই ছুটির কারণে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।
অক্টোবরে টানা ছুটির সুযোগ
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি থাকবে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।
এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলে পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
অর্থাৎ, একদিনের অতিরিক্ত ছুটি নিলেই অক্টোবরের এই ছুটিকে পাঁচ দিনের দীর্ঘ ছুটিতে পরিণত করা যাবে।
ডিসেম্বরে আরও দুই দিন ছুটি
বছরের শেষ মাস ডিসেম্বরেও রয়েছে দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।
তবে বড়দিনের ছুটিটি শুক্রবারে পড়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে গেলেও অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।
তবে ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
সব মিলিয়ে বছরের শেষ চার মাসে সরকারি চাকরিজীবীদের সামনে পাঁচ দিনের সরকারি ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে এর দুটি ছুটির পূর্ণ সুবিধা পাওয়া যাবে না। তবে পরিকল্পনা করে অতিরিক্ত একদিন ছুটি নিলে অক্টোবর ও ডিসেম্বর মাসে টানা দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ রয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
