৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেল অনুমোদন করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
৯ম পে-স্কেলে গ্রেডভিত্তিক বেতন
১ম গ্রেড: ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৫৬,০০০ টাকা।
২য় গ্রেড: ৬৬,০০০-৬৬,৪৯০ টাকা থেকে বেড়ে ১,৩২,০০০-১,৫৩,০০০ টাকা।
৩য় গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা থেকে বেড়ে ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা।
৪র্থ গ্রেড: ৫০,০০০-৭১,২০০ টাকা থেকে বেড়ে ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।
৫ম গ্রেড: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা থেকে বেড়ে ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা।
৬ষ্ঠ গ্রেড: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা থেকে বেড়ে ৭১,০০০-১,৪৩,০০০ টাকা।
৭ম গ্রেড: ২৯,০০০-৬৩,৪১০ টাকা থেকে বেড়ে ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা।
৮ম গ্রেড: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা থেকে বেড়ে ৪৬,০০০-১,১০,৮০০ টাকা।
৯ম গ্রেড: ২২,০০০-৫৩,০৬০ টাকা থেকে বেড়ে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
১০ম গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা থেকে বেড়ে ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
১১তম গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা থেকে বেড়ে ২৫,০০০-৬০,৫০০ টাকা।
১২তম গ্রেড: ১১,০০০-২৭,৩০০ টাকা থেকে বেড়ে ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
১৩তম গ্রেড: ১১,০০০-২৬,৫৯০ টাকা থেকে বেড়ে ২৪,০০০-৫৮,০০০ টাকা।
১৪তম গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা থেকে বেড়ে ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১৫তম গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০ টাকা থেকে বেড়ে ১২,৮০০-৫৫,২০০ টাকা।
১৬তম গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা থেকে বেড়ে ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৭তম গ্রেড: ৯,০০০-২১,৮০০ টাকা থেকে বেড়ে ২১,৪০০-৫১,৯০০ টাকা।
১৮তম গ্রেড: ৮,৮০০-২১,৩১০ টাকা থেকে বেড়ে ২১,০০০-৫০,৯০০ টাকা।
১৯তম গ্রেড: ৮,৫০০-২০,৫৭০ টাকা থেকে বেড়ে ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২০তম গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা থেকে বেড়ে ২০,০০০-৪৮,৪০০ টাকা।
নতুন পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের মূল বেতনের মধ্যে ব্যবধানও উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। তবে মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে চূড়ান্ত বাস্তবায়ন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চূড়ান্ত প্রজ্ঞাপন জারির পর নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন পদ্ধতি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
