| ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ৩০ ০৮:৫০:৫৮
আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত মঙ্গলবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল। ওই সময় প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।

সর্বশেষ মূল্য অপরিবর্তিত থাকায় আজ রোববার (৩০ আগস্ট) দেশের বাজারে বাজুসের নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

আজকের স্বর্ণের দাম

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম:

২২ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা

রুপার দামও অপরিবর্তিত

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম:

২২ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা

২১ ক্যারেট: ৫ হাজার ২৪৯ টাকা

১৮ ক্যারেট: ৪ হাজার ৪৯১ টাকা

সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৮৩ টাকা

ভ্যাট ও মজুরি নিয়ে বাজুসের নির্দেশনা

বাজুস জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন ও নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বদল বা ক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য কার্যকর থাকবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

রাত ৯টা ১৫ মিনিটে বার্সেলোনা-দেপোর্তিভো ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯টা ১৫ মিনিটে বার্সেলোনা-দেপোর্তিভো ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

স্প্যানিশ লা লিগায় আজ মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ও দেপোর্তিভো লা করুনা। ...

রাউন্ড-৩২-এর লড়াইয়ে আগামীকাল মুখোমুখি আর্জেন্টিনা ও মেক্সিকো, যেভাবে দেখবেন

রাউন্ড-৩২-এর লড়াইয়ে আগামীকাল মুখোমুখি আর্জেন্টিনা ও মেক্সিকো, যেভাবে দেখবেন

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বে জমে উঠছে শেষ ষোলোর টিকিট পাওয়ার লড়াই। রাউন্ড অব ৩২-এর ...