| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৫ ২১:০৪:৩০
আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। আসন্ন এই টুর্নামেন্টের জন্য প্রধান কোচ থমাস ডুলি ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। তবে সেই তালিকায় জায়গা হয়নি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর।

হামজার নাম না থাকার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তালিকায় কোনো প্রবাসী ফুটবলারকেই রাখা হয়নি। তারা নিজেদের সুবিধা ও সময় অনুযায়ী পরবর্তী সময়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

বাফুফের নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে কোচ থমাস ডুলির কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

এদিকে ২৭ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছে বাফুফে।

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের ক্যাম্প পরিচালনা করা হবে।

প্রাথমিক দলে ডাক পাওয়া ২৮ ফুটবলার হলেন:

মিতুল মারমা, আনিসুর রহমান জিকো, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুলাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা-২, মোহাম্মদ রিদয়, শেখ মোরসালিন, কাজেম কিরমানি, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান মানিক, শাহরিয়ার ইমন, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...