| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৫ ১১:৪৭:৩০
নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!

নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নে অর্থের সংস্থান কীভাবে হবে, তা নিয়ে হিসাব-কিতাব চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি নিয়ে কাজ চলছে।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত ওই সাক্ষাৎকারে সরকারি কোষাগারে অর্থের চাপের মধ্যে নতুন পে স্কেল এবং বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

নতুন বেতন কাঠামোর অর্থায়ন কীভাবে হবে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এটা আমরা একসঙ্গে দিতে পারছি না।”

দুই ধাপে বেতন দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “দুইবার না, এটা নিয়ে কাজ করছি। হিসাব-কিতাব চলছে।” তিনি বলেন, বড় ধরনের আমদানির কারণে সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। তাই ইচ্ছা থাকলেও একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না।

রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সরকার কর সংগ্রহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অতীতে কর আদায়ে অদক্ষতা, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির মতো সমস্যা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

আমির খসরু বলেন, এসব ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা চলছে এবং গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কর আদায় ভালো হয়েছে। কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগেরও ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা পূরণ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। ব্যবস্থাপনা শক্তিশালী হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, সবকিছু মিলিয়ে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার প্রয়োজন কমবে। অর্থায়নের ক্ষেত্রে বিকল্প পদ্ধতির দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ সরকার নিয়মিত ব্যাংক খাত থেকে ঋণ নিলে বেসরকারি খাত অর্থায়ন থেকে বঞ্চিত হতে পারে।

এদিকে চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা বহাল থাকবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “এটা নিয়ে কাজ করছি।”

নতুন বেতন কাঠামো কবে এবং কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...