| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

২০২৭ সালের ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ দেখা যাবে যেসব স্থান থেকে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৮ ২২:০৪:৩৬
২০২৭ সালের ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ দেখা যাবে যেসব স্থান থেকে

নিজস্ব প্রতিবেদক: আকাশপ্রেমীদের জন্য ২০২৭ সালের ২ আগস্ট অপেক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। ওই দিন দেখা যাবে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সহজে যাওয়া যায় এমন স্থলভাগ থেকে দেখা সূর্যগ্রহণগুলোর মধ্যে এটিকে ২১১৪ সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘগুলোর একটি হিসেবে উল্লেখ করা হচ্ছে।

গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে মিসরে পূর্ণগ্রাস স্থায়ী হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড। এর তুলনায় ২০২৬ সালের সূর্যগ্রহণে সর্বোচ্চ পূর্ণগ্রাসের স্থায়িত্ব ছিল ২ মিনিট ১৮ সেকেন্ড।

তবে এই বিরল দৃশ্য দেখতে শুধু মিসরেই যেতে হবে না। পূর্ণগ্রাসের পথ ইউরোপের জিব্রাল্টার প্রণালি পেরিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যাবে। ফলে বেশ কয়েকটি দেশ ও শহর থেকেই সরাসরি পূর্ণগ্রাস উপভোগ করা যাবে।

স্পেনে মারবেলায় পূর্ণগ্রাস দেখা যাবে ৩ মিনিট ২১ সেকেন্ড এবং কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড। উত্তর আফ্রিকার উপকূলে স্পেনের অধীন সেউতা ও মেলিয়াতেও দেখা যাবে দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস। সেখানে এর স্থায়িত্ব হবে যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড।

ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে পূর্ণগ্রাস স্থায়ী হবে ৪ মিনিট ২৮ সেকেন্ড। ইতালির লামপেদুসায় দেখা যাবে ২ মিনিট ৫৬ সেকেন্ডের পূর্ণগ্রাস।

উত্তর আফ্রিকার মরক্কোর টাঙ্গিয়ারে পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে ৪ মিনিট ৫১ সেকেন্ড। তিউনিসিয়ার কয়েকটি শহরও থাকবে পূর্ণগ্রাসের পথে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সাফাক্সে পূর্ণগ্রাস দেখা যাবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।

মধ্যপ্রাচ্যের সৌদি আরবেও দীর্ঘ সময় পূর্ণগ্রাস দেখা যাবে। জেদ্দায় এটি স্থায়ী হবে ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং মক্কায় ৫ মিনিট ১০ সেকেন্ড।

এত দীর্ঘ সময় পূর্ণগ্রাস দেখার সুযোগ থাকায় ইতোমধ্যে পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ফলে গ্রহণের পথের কাছাকাছি অনেক এলাকার হোটেল আগেভাগেই বুক হয়ে যাচ্ছে। একই সঙ্গে অবশিষ্ট থাকার জায়গাগুলোর ভাড়াও বাড়তে শুরু করেছে।

তীব্র গরমের কথা চিন্তা করে যারা এই মহাজাগতিক ঘটনা দেখতে যেতে চান, তাদের জন্যও রয়েছে স্বস্তির বিষয়। নাসার গ্রহণবিষয়ক বিজ্ঞানী কেলি কোরেক জানিয়েছেন, পূর্ণগ্রাসের সময় কোনো কোনো এলাকায় তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

২০২৭ সালের পরও সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকবে। ২০২৮ সালের ২৬ জানুয়ারি দেখা যাবে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এরপর একই বছরের ২২ জুলাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...