| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দেশে আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ১৯:২৬:২৯
দেশে আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার পর নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত দামেই সোনা বিক্রি হবে।

আজকের সোনার দাম কত

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম হলো—

২২ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা

এর আগে ১৪ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।

ভ্যাট ও মজুরি নিয়ে বাজুসের নির্দেশনা

বাজুস জানিয়েছে, ঘোষিত সোনার বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে।

এ ছাড়া পুরোনো গহনা বদল বা বিক্রির ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার পর বাজুসের নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য হিসাব করে লেনদেন করতে হবে।

নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট—সব ধরনের সোনার দামই আগের তুলনায় বেড়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...