| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সফরে ভারত আসবে কি, জানাল বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ১৪:১৯:০০
বাংলাদেশ সফরে ভারত আসবে কি, জানাল বিসিসিআই

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে সিরিজটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে সফরটি পিছিয়ে যাওয়ার গুঞ্জনও জোরালো হয়েছে। ফলে ভারতের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এই পরিস্থিতিতে আসন্ন সফর নিয়ে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফরের বিষয়ে এখন সিদ্ধান্ত নির্ভর করছে দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমতির ওপর। অর্থাৎ বিসিসিআই ও বিসিবির মধ্যে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের অনুমতি পাওয়া গেলেই বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল।

তিনি বলেন, “সরকার অনুমতি দিলে তবেই বাংলাদেশে যাবে ভারতীয় ক্রিকেট দল। আপাতত হাইকমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে। তবে সরকারের অনুমতির পরেই সবকিছু চূড়ান্ত হবে।”

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের সম্পর্ক এখনো স্বাভাবিক রয়েছে। তবে সিরিজের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

তার ভাষায়, “বিসিবির সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা। এখনো সিরিজের দিনক্ষণ নির্ধারিত হয়নি। অনুমতি পাওয়া গেলেই দ্রুত সেটি নির্ধারণ করা হবে।”

২০২২ সালের পর আর বাংলাদেশ সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত একটি সিরিজও পিছিয়ে যায়।

চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দেয়। এর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরেও যায়নি।

তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছিল। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল।

তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও সিরিজ আয়োজনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সব মিলিয়ে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দলের প্রস্তুতি ও দুই বোর্ডের আলোচনা চললেও সিরিজটি মাঠে গড়াবে কি না, সেটি এখন নির্ভর করছে ভারত সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...