| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

২৬ আগস্টর থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ১০:০৪:২৫
২৬ আগস্টর থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না

নিজস্ব প্রতিবেদক: চলতি আগস্টেই সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য মিলতে পারে টানা চার দিনের ছুটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট বুধবার সাধারণ ছুটি থাকায় এর সঙ্গে এক দিনের ছুটি নিলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।

তবে এই ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। হাসপাতাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে থাকতে হতে পারে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিন ছুটি পাওয়া সম্ভব।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে এমন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও একইভাবে বৃহস্পতিবার ছুটি নিয়ে টানা চার দিনের অবকাশ কাটাতে পারবেন।

তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে ইসলামি তারিখ অনুযায়ী ঈদে মিলাদুন্নবীর দিন নির্ধারিত হবে।

জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য নাও হতে পারে। হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সেবায় কর্মরতদের দায়িত্ব পালন করতে হতে পারে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। তাই সরকারি ছুটি থাকলেও এসব জরুরি সেবায় নিয়োজিত সবার জন্য টানা চার দিনের ছুটি নিশ্চিত নয়।

১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখার সিদ্ধান্তের পরই ঈদে মিলাদুন্নবীর তারিখ ও সংশ্লিষ্ট ছুটি চূড়ান্ত হবে।

সুতরাং ২৬ আগস্টের ছুটি কার্যকর হলে এবং ২৭ আগস্ট এক দিনের ছুটি নেওয়া সম্ভব হলে ২৬ থেকে ২৯ আগস্ট টানা চার দিনের ছুটির সুযোগ পাবেন অনেক চাকরিজীবী।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...