আজকের স্বর্ণের বাজারদর: ১৪ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
অলঙ্কার কিনলে ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। তবে নির্ধারিত দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এর আগে ১১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১০২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে।
রাকিব/
