| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতির চিঠি ফাঁস

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৬ ২০:৫১:৪৪
আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতির চিঠি ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়া আর্জেন্টিনাকে পাঠানো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসেছে। চিঠিতে লিওনেল মেসিদের রানার্সআপ হওয়ার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্স, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন তিনি।

চিঠিটি প্রকাশ্যে আসার পর ফুটবল অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ, বিশ্বকাপে আর্জেন্টিনার কিছু ম্যাচ এবং বিশেষ করে ফাইনাল শেষে খেলোয়াড়দের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

ফাইনাল ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় আর্জেন্টিনার লিওনার্দো পারেদেস, নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার নাম আলোচনায় আসে। ঘটনাটি বর্তমানে ফিফার তদন্তাধীন রয়েছে।

এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর চিঠিতে আর্জেন্টিনা দলের পেশাদারিত্বের প্রশংসা করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই ধরনের শুভেচ্ছা বার্তা বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন এবং তৃতীয় স্থান অর্জনকারী ফ্রান্সকেও পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে ফিফা সভাপতি লিখেছেন, বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে এবং এটি দেশটির ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তিনি এই অর্জনের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের অভিনন্দন জানান।

ইনফান্তিনো আরও বলেন, ২০২৬ বিশ্বকাপ ছিল ফুটবলের এক স্মরণীয় আয়োজন। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার উত্থান, তারকা ফুটবলারদের পারফরম্যান্স এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামের পরিবেশ টুর্নামেন্টটিকে বিশেষ মাত্রা দিয়েছে। সেই সাফল্যে আর্জেন্টিনার অবদানও ছিল গুরুত্বপূর্ণ।

চিঠির শেষাংশে তিনি উল্লেখ করেন, এ ধরনের অর্জন কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, শৃঙ্খলা, নিবেদন এবং ফুটবলের প্রতি ভালোবাসার ফল। একই সঙ্গে তিনি আর্জেন্টিনা ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগামী প্রতিযোগিতাগুলোর জন্য শুভকামনা জানান।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...