আর্সেনালে যেতে পারেন ভিনিসিয়াস
নিজস্ব প্রতিবেদক: রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইউরোপীয় ফুটবলে। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি এখনও চূড়ান্ত না হওয়ায় তাকে দলে টানার পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।
বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াসের চুক্তি রয়েছে। তবে দীর্ঘদিন ধরে চলা নতুন চুক্তির আলোচনা এখনও সমাধানে পৌঁছায়নি। জানা গেছে, বেতন ও অন্যান্য আর্থিক শর্ত নিয়েই দুই পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিনিসিয়াসের প্রতিনিধিরা বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো নেট বেতনের পাশাপাশি বড় অঙ্কের সাইনিং বা নবায়ন বোনাস দাবি করেছেন। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ বছরে ২০ মিলিয়ন ইউরোর বেশি বেতন দিতে অনাগ্রহী।
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বরাবরই ক্লাবের নির্ধারিত বেতন কাঠামো অনুসরণে কঠোর অবস্থানে রয়েছেন। ক্লাবটির আশঙ্কা, ভিনিসিয়াসের সব দাবি মেনে নেওয়া হলে ভবিষ্যতে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যামসহ অন্যান্য শীর্ষ তারকারাও একই ধরনের আর্থিক সুবিধা দাবি করতে পারেন।
এদিকে, রিয়াল মাদ্রিদ চায় না ভিনিসিয়াস চুক্তির শেষ বছরে প্রবেশ করুন। কারণ সে ক্ষেত্রে ভবিষ্যতে তাকে ফ্রি এজেন্ট হিসেবে হারানোর ঝুঁকি তৈরি হবে। তাই নতুন চুক্তি না হলে চলতি গ্রীষ্মেই মোটা অঙ্কের ট্রান্সফার ফির বিনিময়ে তাকে বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে স্প্যানিশ ক্লাবটি।
এই পরিস্থিতির সুযোগ নিতে প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল। কোচ মিকেল আর্তেতা আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে একজন বিশ্বমানের লেফট উইঙ্গার খুঁজছেন। ক্লাবের অভ্যন্তরীণ অনুমোদন মিললে ভিনিসিয়াসকে দলে ভেড়াতে বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে গানার্সদের।
শুধু আর্সেনালই নয়, ভিনিসিয়াসের পরিস্থিতির ওপর নজর রাখছে ম্যানচেস্টার সিটিও। পাশাপাশি সৌদি আরবের কয়েকটি ক্লাবও বিপুল অঙ্কের প্রস্তাব নিয়ে অপেক্ষা করছে। ফলে ব্রাজিলিয়ান এই তারকার ভবিষ্যৎ নিয়ে ট্রান্সফার বাজারে জল্পনা-কল্পনা আরও তীব্র হয়ে উঠেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
