পদত্যাগের পর যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পরও আইনের আওতায় একাধিক রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন মো. সাহাবুদ্দিন। দেশের প্রচলিত আইন অনুযায়ী, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আমৃত্যু নির্ধারিত বিভিন্ন সুবিধা পাবেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বাংলাদেশের প্রচলিত বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ পূর্ণ করলে অথবা কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করলে তিনি অবসর-পরবর্তী সুযোগ-সুবিধার জন্য যোগ্য হন। সে ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে আজীবন মাসিক অবসরভাতা পাবেন।
দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (সংশোধিত) অনুযায়ী, অবসরভাতার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট নিয়োগের সুবিধা পাবেন। এছাড়া দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতাও প্রদান করা হবে।
আইন অনুযায়ী, সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। তার বাসভবনের জন্য একটি সরকারি টেলিফোন সংযোগও থাকবে, যার নির্ধারিত সীমা পর্যন্ত বিল সরকার বহন করবে।
এ ছাড়া একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগও পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এসব সুবিধা দেশের বিদ্যমান আইন ও বিধিমালার আওতায় নির্ধারিত নিয়ম অনুসারে প্রদান করা হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
