ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত শিশুটিকে নিজের ছেলে হিসেবে শনাক্ত করেন এক পুলিশ সদস্য। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন (১০) কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তানিয়া নাজনীন জানান, সকালে জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর থানায় আসে। প্রথমদিকে নিহতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে একটি টহল দল ঘটনাস্থলে রওনা হয়। ওই টহল দলের গাড়িচালক ছিলেন পুলিশ সদস্য শামসুল হক।
ঘটনাস্থলে পৌঁছানোর পরই জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তের মুখোমুখি হন তিনি। সেখানে পড়ে থাকা নিহত শিশুটি যে তারই ছেলে তুহিন, তা নিশ্চিত হওয়ার পর উপস্থিত পুলিশ সদস্যরাও গভীর শোকে স্তব্ধ হয়ে যান।
স্থানীয়দের ভাষ্য, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছিল তুহিন। জনতা স্কুল রোড এলাকায় পৌঁছালে একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, পলাতক চালককে গ্রেপ্তার এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
