বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক পেলেন শাকিরা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়ে প্রথমবারের মতো যুক্ত হয় সুপার বোলের আদলে হাফটাইম শো। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে মঞ্চ মাতান বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসরের এই মঞ্চে পারফর্ম করার জন্য শিল্পীরা মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে অনেকের ধারণা ছিল। তবে সেই ধারণা ভুল প্রমাণ করেছে দ্য অ্যাথলেটিক। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, শাকিরা, ম্যাডোনা ও বিটিএস এই পারফরম্যান্সের জন্য কোনো পারিশ্রমিক নেননি।
প্রতিবেদন অনুযায়ী, এই তিন শিল্পী গ্লোবাল সিটিজেনের মানবিক ও সামাজিক উদ্যোগকে সমর্থন জানাতে স্বেচ্ছায় অংশ নিয়েছেন। অর্থের বিনিময়ে নয়, বরং বিশ্বজুড়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই তারা এই আয়োজনে পারফর্ম করেছেন।
এ ধরনের প্রথা অবশ্য নতুন নয়। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সুপার বোল হাফটাইম শো-তেও শিল্পীরা সাধারণত আলাদা পারিশ্রমিক পান না। কারণ, বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে পারফর্ম করার সুযোগই তাদের জন্য সবচেয়ে বড় প্রচারণা হিসেবে বিবেচিত হয়।
ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ বিশ্বকাপের ফাইনাল বিশ্বব্যাপী প্রায় ১.৪২ বিলিয়ন দর্শক উপভোগ করেছিলেন। ফলে ২০২৬ বিশ্বকাপের হাফটাইম শোও বিশ্বের অন্যতম বৃহৎ দর্শকসমাগমের মঞ্চে পরিণত হয়েছে।
বিশেষ এই আয়োজনের সৃজনশীল পরিচালনার দায়িত্বে ছিলেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, শাকিরা, ম্যাডোনা ও বিটিএসের সংগীত ভাষা, সংস্কৃতি ও প্রজন্মের সীমা অতিক্রম করে মানুষকে একত্রিত করে। তাই এই হাফটাইম শো ছিল ফুটবল, ঐক্য এবং মানবতার এক অনন্য উদযাপন।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬
- প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ আসছে
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন
- নেপালকে ১০ লাখ ডলার জরুরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
