| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৯ ১৯:০২:৫০
ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শিরোপা ধরে রেখে নতুন ইতিহাস গড়ার স্বপ্নে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছে লিওনেল মেসির দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালের মহারণে নামবে আলবিসেলেস্তেরা।

ফাইনালকে সামনে রেখে সবচেয়ে বড় আলোচনা এখন কোচ লিওনেল স্কালোনির সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে উঠে এসেছে, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পরিকল্পনা গোপন রেখেছেন স্কালোনি। ফলে কোন ১১ জনকে নিয়ে তিনি মাঠে নামবেন, তা এখনো নিশ্চিত নয়।

তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স বিবেচনায় দুই পজিশন নিয়ে সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে।

রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল, তা নিয়েই চলছে জোর আলোচনা। পুরো টুর্নামেন্টে মলিনার ওপরই আস্থা রেখেছিলেন স্কালোনি। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের আক্রমণের সময় তিনি কিছুটা নড়বড়ে ছিলেন। অন্যদিকে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করেন গঞ্জালো মন্টিয়েল। তাই ফাইনালে শুরুর একাদশে জায়গা পাওয়ার দৌড়ে তিনিই কিছুটা এগিয়ে রয়েছেন।

মিডফিল্ডের ডান প্রান্তেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হুলিয়ানো সিমিওনে শুরু থেকে খেললেও, বদলি হিসেবে নেমে ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন রদ্রিগো ডি পল। বড় ম্যাচে তার অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতার কারণে ফাইনালে আবারও শুরুর একাদশে ফিরতে পারেন এই মিডফিল্ডার।

সবশেষ অনুশীলনে জিওভানি লো সেলসো প্র্যাকটিস বিব পেলেও, তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা খুবই কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবেই তাকে ব্যবহার করতে পারেন স্কালোনি।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল/হুলিয়ানো সিমিওনে, এঞ্জো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...