| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনা নাকি স্পেন; টানা চার বিশ্বকাপে সফল পূর্বাভাস, কপাল পুড়তে পারে যাদের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৯ ০৯:০৮:৪৩
আর্জেন্টিনা নাকি স্পেন; টানা চার বিশ্বকাপে সফল পূর্বাভাস, কপাল পুড়তে পারে যাদের

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের আর মাত্র একটি ম্যাচ বাকি। এরপরই পর্দা নামবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার পাশাপাশি চলছে নানা ধরনের বিশ্লেষণ, পরিসংখ্যান ও ম্যাচ সিমুলেশন। কে জিতবে এবারের বিশ্বকাপ, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।

এমন সময় নিজেদের ম্যাচ সিমুলেশনের ফল প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। তাদের পূর্বাভাস বলছে, এবারের বিশ্বকাপের শিরোপা জিততে যাচ্ছে স্পেন।

ইএ স্পোর্টসের সিমুলেশন অনুযায়ী, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন। যদি সেই পূর্বাভাস সত্যি হয়, তাহলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের আর্জেন্টিনার স্বপ্ন অধরাই থেকে যাবে।

ইএ স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ হলো, আগের চারটি বিশ্বকাপেই তাদের সিমুলেশন বাস্তব ফলাফলের সঙ্গে মিলেছিল। সে কারণে এবারও তাদের পূর্বাভাস নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তবে শেষ পর্যন্ত মাঠের লড়াইটাই নির্ধারণ করবে বিশ্বকাপ কার হাতে উঠবে। আর্জেন্টিনা নাকি স্পেন, সেই প্রশ্নের উত্তর মিলবে রোববার রাতের মহারণ শেষে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...