| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ ২০২৬; কোন দল কত প্রাইজমানি পাচ্ছে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৮ ২০:১৬:২০
বিশ্বকাপ ২০২৬; কোন দল কত প্রাইজমানি পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের উত্তেজনাতেই নয়, প্রাইজমানির দিক থেকেও গড়েছে নতুন ইতিহাস। ৪৮ দলের এই আসরের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

রোববারের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই মহারণে জয়ী দল ঘরে তুলবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি টাকার সমান। অন্যদিকে রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪০৬ কোটি টাকা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের বিজয়ী দলের জন্য রাখা হয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। আর চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি টাকা।

বিশ্বকাপে দলগুলোর প্রাইজমানি

* চ্যাম্পিয়ন: ৫ কোটি ডলার (প্রায় ৬১৬ কোটি টাকা)

* রানার্সআপ: ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)

* তৃতীয় স্থান: ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)

* চতুর্থ স্থান: ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩৩ কোটি টাকা)

* কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়: প্রতিটি দল ১ কোটি ৯০ লাখ ডলার

* শেষ ১৬ থেকে বিদায়: প্রতিটি দল ১ কোটি ৫০ লাখ ডলার

* শেষ ৩২ থেকে বিদায়: প্রতিটি দল ১ কোটি ১০ লাখ ডলার

* গ্রুপ পর্ব থেকে বিদায়: ৯০ লাখ ডলার, সঙ্গে প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত ১৫ লাখ ডলার

ফিফা জানিয়েছে, অংশ নেওয়া ৪৮টি দলের প্রত্যেকের জন্যই ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিত করা হয়েছে।

প্রাইজমানির অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হয়। পরে সেই অর্থের একটি অংশ খেলোয়াড় ও কোচিং স্টাফদের বোনাস হিসেবে দেওয়া হয়। বাকি অর্থ সাধারণত তৃণমূল ফুটবলের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন ফুটবল উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়।

যদিও ফিফা একটি অলাভজনক সংস্থা, তবুও ২০২৬ বিশ্বকাপ থেকে সংস্থাটির ১০ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রায় ৬ দশমিক ৫ শতাংশ অর্থ প্রাইজমানি হিসেবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিতরণ করা হবে।

ফিফার চার বছরের বর্তমান আর্থিক চক্রে মোট আয় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আগের চক্রের ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। এবার সেই অঙ্ক বেড়ে হয়েছে ৫ কোটি ডলার। অর্থাৎ নতুন বিশ্বচ্যাম্পিয়ন আগের আসরের তুলনায় অতিরিক্ত ৮০ লাখ ডলার বেশি প্রাইজমানি পাবে। একইভাবে রানার্সআপ দলও আগের বিশ্বকাপের তুলনায় ৩০ লাখ ডলার বেশি অর্থ পাবে।

এদিকে ফাইনাল শেষে সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল, সেরা গোলরক্ষককে গোল্ডেন গ্লাভস এবং সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট প্রদান করবে ফিফা। এছাড়া চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দল যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবে। তবে এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে অতিরিক্ত কোনো অর্থ পুরস্কার দেওয়া হবে না।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...