ফাইনালে আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এবার ফাইনালে নামছে আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মহারণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত লিওনেল স্কালোনির দল। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ফাইনালে আলবিসেলেস্তেদের সম্ভাব্য শুরুর একাদশ।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন নিকোলাস (নিকো) গঞ্জালেস ও গঞ্জালো মন্টিয়েল। তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ফলে স্পেনের বিপক্ষে ফাইনালে শুরু থেকেই এই দুই ফুটবলারকে দেখা যেতে পারে।
যদিও স্কালোনি এখনও তার চূড়ান্ত একাদশ প্রকাশ করেননি, তবুও কৌশলগত কারণে একাধিক পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে স্পেনের ডান প্রান্তের দুই বড় অস্ত্র লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে ঠেকাতে বাড়তি পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টাইন কোচ।
এ কারণে বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোকে রক্ষণে সহায়তা করার জন্য নিকো গঞ্জালেসকে একাদশে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে। এমনটি হলে জায়গা হারাতে পারেন হুলিয়ানো সিমিওনে।
মিডফিল্ডেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। লিয়ান্দ্রো পারেদেস পুরোপুরি ফিট থাকলে তাকে এঞ্জো ফার্নান্দেজ ও আলেক্সিস মাক অ্যালিস্টারের সঙ্গে মাঝমাঠে দেখা যেতে পারে। টুর্নামেন্টজুড়ে বদলি হিসেবে নেমে নিকো গঞ্জালেস নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন, যা ফাইনালের আগে স্কালোনির জন্য বাড়তি বিকল্প তৈরি করেছে।
অন্যদিকে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। বিশ্বকাপজুড়ে নিজের সেরা ছন্দে দেখা যায়নি তাকে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণে দুর্বলতার কারণে চাপেও পড়তে হয়েছিল আর্জেন্টিনাকে।
এই কারণেই গঞ্জালো মন্টিয়েলকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে পেনাল্টি নেওয়ার দক্ষতার জন্য মন্টিয়েলকে বড় অস্ত্র হিসেবে দেখছেন স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শিরোপা নিশ্চিত করা শেষ পেনাল্টিটিও নিয়েছিলেন এই ডিফেন্ডার।
এ ছাড়া সেমিফাইনালে একাদশের বাইরে থাকা রদ্রিগো ডি পল আবারও শুরুর একাদশে ফিরতে পারেন। দলের বাকি পজিশনগুলোতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; নিকো গঞ্জালেস/হুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হয় গোল্ডেন বুটের লড়াইয়ে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার
- ফাইনালে নিষিদ্ধ হতে পারেন রোমেরোসহ ৬ আর্জেন্টাইন ফুটবলার
- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ জুলাই ২০২৬
- এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল বোর্ড
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে
- বাংলাদেশের বাজারে আজ একভরি সোনার দাম
- বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন ডি মারিয়া
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ জুলাই ২০২৬
- গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়বে আর্জেন্টিনার
- বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ৬ ফুটবলারের নিষেধাজ্ঞার দাবি
- গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াইয়ে এগিয়ে কারা!
