| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যেভাবে বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে পৌঁছাবে ট্রফি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৭ ২৩:১৬:২৩
যেভাবে বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে পৌঁছাবে ট্রফি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন সামনে এসেছে বিশ্বকাপ ট্রফি বহনের বিশেষ আয়োজন। ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই সোনালি ট্রফিটি এবারও বিশেষভাবে তৈরি একটি বিলাসবহুল লুই ভিটঁ ট্রাঙ্কে করে নিউইয়র্ক-নিউ জার্সির ফাইনাল ভেন্যুতে পৌঁছে দেওয়া হবে।

বিশ্বকাপ ট্রফির জন্য তৈরি এই বিশেষ ট্রাঙ্কটি ডিজাইন করেছে ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটঁ। ট্রাঙ্কটির সামনের অংশে রয়েছে সোনালি রঙের ‘V’ অক্ষর, যা একদিকে ‘Victory’ (বিজয়) এবং অন্যদিকে ‘Vuitton’-এর প্রতীক। এছাড়া এতে ব্যবহৃত হয়েছে ব্র্যান্ডটির ঐতিহ্যবাহী মনোগ্রাম নকশা এবং সোনার প্রলেপ দেওয়া পিতলের কর্নার প্রোটেক্টর।

ট্রাঙ্কটির ভেতরের অংশ বেইজ রঙের উন্নতমানের চামড়া দিয়ে আবৃত করা হয়েছে, যাতে বিশ্বকাপ ট্রফিটি নিরাপদে বহন করা যায়। পাশাপাশি ফিফা ও লুই ভিটঁর দীর্ঘদিনের অংশীদারিত্বের স্মারক হিসেবে এতে একটি বিশেষ প্যাচও সংযুক্ত করা হয়েছে।

বিশ্বকাপের আসল ট্রফিটি সাধারণত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। শুধুমাত্র বিশেষ আনুষ্ঠানিকতা, ট্রফি ট্যুর এবং বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেই এটি বাইরে আনা হয়।

এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফির জন্য বিশেষ ট্রাঙ্ক তৈরি করেছে লুই ভিটঁ। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপেও ট্রফি বহনের জন্য একই ধরনের বিশেষ ট্রাঙ্ক ডিজাইন করেছিল প্রতিষ্ঠানটি।

বিশ্বকাপ ফাইনালের আগে ট্রফির এই আনুষ্ঠানিক যাত্রা বরাবরের মতোই জমকালো আয়োজনের অংশ। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে সেই সোনালি ট্রফির দিকে, যা শেষ পর্যন্ত উঠবে নতুন বিশ্বচ্যাম্পিয়নের হাতে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...