| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৭ ২১:৫৮:০৯
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডোর আঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে। শক্তিশালী ঘূর্ণিবাতাসে সৈকতে বসার জন্য রাখা অসংখ্য ছাতা ও কাঠের চেয়ার উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই সেটি শক্তিশালী টর্নেডোর রূপ নিয়ে সৈকতের একটি অংশে আঘাত হানে। প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী এই ঘটনায় সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে সরে যান।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, টর্নেডোর আঘাতে সৈকতে থাকা অন্তত ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বাতাসে এসব চেয়ার-ছাতা ছিটকে পড়ে এবং অনেকগুলো ভেঙে যায়।

ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকেরা আবার ধীরে ধীরে সৈকতে ফিরে আসেন। তবে আকস্মিক এই প্রাকৃতিক ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টরা কাজ করছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...