| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৭ ২১:৫১:১৬
আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ২০২৭ সালের ২ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি অঞ্চলে দেখা যাবে একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পাবেন লাখো মানুষ।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সূর্যগ্রহণের সময় সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্রায় ছয় মিনিটের জন্য সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীদের জন্য সূর্যের করোনা বা বহিঃবায়ুমণ্ডল পর্যবেক্ষণের বিরল সুযোগ তৈরি করবে।

সৌদি মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, আভাসহ কয়েকটি শহরে প্রায় ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কিছু এলাকায় প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড স্থায়ী হবে এই বিরল ঘটনা।

সংস্থাটি জানিয়েছে, এই সূর্যগ্রহণের কারণে সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রে পরিণত হতে পারে। একই সঙ্গে প্রতিবেশী মিশরের কিছু এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সৌদি আরবের যেসব অঞ্চলে পূর্ণগ্রাস দেখা যাবে না, সেখানকার বাসিন্দারাও আংশিক সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। কিছু এলাকায় সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ঢেকে যেতে পারে। তবে গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রা অঞ্চলভেদে ভিন্ন হবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানিয়েছেন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ কয়েক ডজন শহর ও গভর্নরেট অতিক্রম করবে।

পূর্ণগ্রাসের সময় দিনের আলো সাময়িকভাবে গোধূলির মতো ম্লান হয়ে যাবে। একই সঙ্গে কয়েক মিনিটের জন্য স্থানীয় তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

এদিকে সৌদি মহাকাশ সংস্থা সবাইকে নিরাপদ উপায়ে এই বিরল ঘটনা উপভোগ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, অনুমোদিত গ্রহণ চশমা বা বিশেষ সৌর ফিল্টার ছাড়া খালি চোখে কিংবা সাধারণ ক্যামেরা, দূরবীন বা টেলিস্কোপ দিয়ে সরাসরি সূর্যের দিকে তাকানো বিপজ্জনক এবং এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...