আজকের স্বর্ণের বাজারদর: ১৭ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্যই কার্যকর রয়েছে। গত মঙ্গলবার স্বর্ণের দাম কমানোর পর আজও সেই দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সোনা।
সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
এ ছাড়া,
* ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা
* ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা
* সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা
এর আগে গত মঙ্গলবার বাজুস প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দেয়। এরপর থেকেই নতুন এ মূল্য কার্যকর রয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী মূল্য সমন্বয়ের ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই অনুসরণ করা হবে।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম হলো:
* ২২ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা
* ২১ ক্যারেট: ৪ হাজার ৪৭৪ টাকা
* ১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা
* সনাতন পদ্ধতির রুপা: ২ হাজার ৮৫৮ টাকা
রাকিব/
