| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৬ ১৯:৫৭:২৪
বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ এখন শেষ অধ্যায়ে। ৪৮ দলের দীর্ঘ লড়াই শেষে শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র দুই দল, আর্জেন্টিনা ও স্পেন। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি।

প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তন করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে আসে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনার এই লড়াইকে ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় ফাইনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইতিহাসও বলছে, দুই দলের লড়াই বরাবরই ছিল সমানে সমান। সব ধরনের প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। এর মধ্যে দুই দলই জিতেছে ৬টি করে ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে। বিশ্বকাপে অবশ্য তাদের দেখা হয়েছে মাত্র একবার, বহু বছর আগে।

সুপারকম্পিউটারের পূর্বাভাস

ডেটা বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার ফাইনাল ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে নিজেদের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।

অপ্টার গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ জিতে বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে স্পেন। তাদের সরাসরি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.১ শতাংশ।

অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনার নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনা ২৯.৪ শতাংশ বলে জানিয়েছে সুপারকম্পিউটার।

এছাড়া ম্যাচটি ৯০ মিনিটে নিষ্পত্তি না হয়ে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫.৪ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছে অপ্টা।

তবে পরিসংখ্যান একদিকে থাকলেও ফুটবল মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপ্টার অনেক পূর্বাভাস মিললেও দুই সেমিফাইনালের ফলাফল সঠিকভাবে অনুমান করতে পারেনি সুপারকম্পিউটার।

এখন সব নজর ১৯ জুলাইয়ের ফাইনালে। শেষ পর্যন্ত পরিসংখ্যানের জয় হবে, নাকি মাঠের লড়াইয়ে নতুন ইতিহাস লিখবে আর্জেন্টিনা অথবা স্পেন, তার উত্তর মিলবে বিশ্বকাপের মহারণেই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...