| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফিফার পক্ষপাতের অভিযোগে মুখ খুললেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৬ ১২:১৩:৪০
ফিফার পক্ষপাতের অভিযোগে মুখ খুললেন মেসি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে নিয়ে ওঠা ‘বিশেষ সুবিধা’ ও ‘ফিফার পক্ষপাত’ বিতর্কের জবাব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তার দাবি, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রমাণ করে আর্জেন্টিনার সাফল্য কোনো উপহার বা ভাগ্যের ফল নয়, বরং ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন।

বিশ্বকাপের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে অভিযোগ উঠেছিল, রেফারিং এবং ভিএআরের কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। বিশেষ করে আলজেরিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের কয়েকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হয়।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মেসি। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “কারও ভালো লাগুক বা না লাগুক, গত চার বছর ধরে আমরাই বিশ্বের অন্যতম সেরা দল। বাস্তবতা বদলাবে না। আবারও আমরা বিশ্বকাপের ফাইনালে উঠেছি। এটা প্রমাণ করে, আমাদের সাফল্য কোনো ভাগ্যের কারণে নয় এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি।”

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে পিছিয়ে পড়েও শেষ দিকে মেসির দুটি দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ।

মেসির মতে, পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা যে কোনো দলের জন্যই বিরল অর্জন। তিনি বলেন, “এমন কৃতিত্ব খুব কম দলই দেখাতে পেরেছে। আমরা জানতাম, ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে হবে। বড় ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম যে ফুটবলীয় দিক থেকে আমরা তাদের চেয়ে এগিয়ে।”

সেমিফাইনালের এই জয়টি আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেন মেসি। তিনি বলেন, “দিয়েগো নিশ্চয়ই ওপর থেকে এই মুহূর্ত উপভোগ করছেন। ইংল্যান্ডের বিপক্ষে জয় সবসময়ই তার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে। এই জয় তাকে উৎসর্গ করতে পেরে আমরা গর্বিত।”

ফাইনালে ওঠার পরও আর্জেন্টিনাকে ঘিরে আলোচনা থামেনি। তবে মেসির বিশ্বাস, মাঠের পারফরম্যান্সই সব বিতর্কের সবচেয়ে বড় জবাব। তার ভাষায়, অর্জনই প্রমাণ করে দেয় একটি দল কতটা যোগ্য।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...