| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৬ ০২:০২:৩৪
দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধ শেষে এখনো গোলশূন্য অবস্থায় রয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই দলই শুরুতে রক্ষণভাগে সতর্ক থেকে খেলায় মনোযোগ দেওয়ায় বিরতিতে স্কোরলাইন ০-০।

প্রথমার্ধে আক্রমণের সুযোগ খুব বেশি তৈরি হয়নি। উভয় দলই দুটি করে শট নিয়েছে। তবে লক্ষ্যে শটের দিক থেকে কিছুটা এগিয়ে ইংল্যান্ড। তাদের একটি শট ছিল অন টার্গেটে, বিপরীতে আর্জেন্টিনা এখনো গোলমুখে কার্যকর কোনো শট নিতে পারেনি।

বল দখলের লড়াইয়ে সামান্য এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। প্রথম ৪৫ মিনিটে আর্জেন্টিনা ৫৬ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে, যেখানে ইংল্যান্ডের দখলে ছিল ৪৪ শতাংশ। পাসের সংখ্যাতেও এগিয়ে আলবিসেলেস্তেরা। তারা ২৪৫টি পাস সম্পন্ন করেছে, ইংল্যান্ড করেছে ২০৫টি। তবে পাসের সফলতার হারে দুই দলের ব্যবধান খুবই কম। ইংল্যান্ডের সফলতা ৯২ শতাংশ, আর্জেন্টিনার ৯১ শতাংশ।

ম্যাচজুড়ে শারীরিক লড়াইও ছিল বেশ তীব্র। প্রথমার্ধে আর্জেন্টিনা ১২টি এবং ইংল্যান্ড ৭টি ফাউল করেছে। দুই দলই একটি করে হলুদ কার্ড দেখেছে, তবে এখন পর্যন্ত কোনো লাল কার্ড দেখানো হয়নি।

পরিসংখ্যান অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩০ শতাংশ, আর্জেন্টিনার ২৬ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ৪৪ শতাংশ।

এখন সব নজর দ্বিতীয়ার্ধে। গোলের দেখা পেয়ে কে স্পেনের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করবে, সেটাই দেখার অপেক্ষা।

মোবাইল ডাটা ব্যাবহারকারীদের জন্য ম্যাচ টি দেখতে ভিপিএন ব্যাবহার করতে হতে পারে-

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...