| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নরওয়ে নয়, ইংল্যান্ডও নয়; সেমি ফাইনালে কাকে চেয়েছিলেন স্কালোনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১২ ২০:২৮:৫৫
নরওয়ে নয়, ইংল্যান্ডও নয়; সেমি ফাইনালে কাকে চেয়েছিলেন স্কালোনি

নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। তবে ম্যাচটিকে ঘিরে বাড়তি আবেগ বা ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্ব দিতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কোয়ার্টার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, প্রতিপক্ষ ইংল্যান্ড হোক কিংবা নরওয়ে, তার কাছে সেটি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তার মতে, সেমিফাইনাল শুধুই একটি ফুটবল ম্যাচ এবং এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে ভাবার প্রয়োজন নেই।

স্কালোনি বলেন, "প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে, এতে আমার কাছে তেমন কোনো পার্থক্য নেই। এটি একটি ফুটবল ম্যাচ, এর চেয়ে বেশি কিছু নয়। আমরা এমন একটি দলের মুখোমুখি হচ্ছি, যারা দারুণ ফুটবল খেলে এবং যাদের একজন অসাধারণ কোচ আছেন।"

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য ঐতিহাসিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে। দুই দেশের দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা এবং অতীতের নানা স্মরণীয় ঘটনার কারণে সমর্থকদের মধ্যে এই ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা দেখা গেলেও, স্কালোনি পুরো বিষয়টিকে বাস্তব দৃষ্টিভঙ্গিতেই দেখছেন।

তিনি জানান, এখন তার মূল লক্ষ্য খেলোয়াড়দের দ্রুত সুস্থ করে তোলা এবং সেমিফাইনালের আগে পুরো দলকে শারীরিকভাবে প্রস্তুত করা।

স্কালোনি বলেন, "এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়দের শক্তি ফিরিয়ে আনা এবং ভালোভাবে রিকভারি করা। নকআউট পর্বে টানা কয়েকটি কঠিন ম্যাচ খেলেছি। তাই পরবর্তী ম্যাচের আগে সবাইকে শতভাগ প্রস্তুত করাই আমাদের অগ্রাধিকার।"

বিশ্বকাপজয়ী এই কোচ আরও স্বীকার করেন, দলের এখনও উন্নতির সুযোগ রয়েছে। তবে জয়ের পর ভুলগুলো বিশ্লেষণ করা অনেক সহজ বলেও মন্তব্য করেন তিনি।

স্কালোনির ভাষায়, "আমাদের বাস্তববাদী হতে হবে। উন্নতির অনেক জায়গা আছে। তবে জয় নিয়ে ভুলগুলো বিশ্লেষণ করা সব সময়ই ইতিবাচক।"

টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাকে ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "এই দল ইতোমধ্যেই ইতিহাস গড়েছে। আবারও সেমিফাইনালে ওঠা আমাদের জন্য বড় অর্জন।"

সবশেষে শিষ্যদের প্রতি নিজের বার্তা জানিয়ে স্কালোনি বলেন, "আমরা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়ব। শরীরের শেষ শক্তি এবং শেষ বিন্দু ঘাম দিয়ে জয়ের জন্য চেষ্টা করব। সফল হতে পারলে সেটি হবে দারুণ একটি অর্জন।"

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...