| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, সেমিফাইনালে কে জয়ী হবে জানাল সুপারকম্পিউটার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১২ ১৮:২০:৪৯
আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, সেমিফাইনালে কে জয়ী হবে জানাল সুপারকম্পিউটার

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ পর্বে পৌঁছে গেছে। ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। ফাইনালে ওঠার লড়াইয়ে এক সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। অন্য সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।

চারটি দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখলেও পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালটি হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর একটি। দুই দলের সম্ভাবনা প্রায় সমান হলেও সামান্য ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।

সুপারকম্পিউটারের হিসাব বলছে, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ। অর্থাৎ দুই দলের ব্যবধান দুই শতাংশেরও কম।

নির্ধারিত ৯০ মিনিটের ফলাফলের সম্ভাবনাও বিশ্লেষণ করেছে অপ্টা। তাদের পূর্বাভাস অনুযায়ী, নিয়মিত সময়ে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, আর্জেন্টিনার ৩৪.১০ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৭ শতাংশ।

শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জয়ের সম্ভাবনাতেও দুই দলকে কাছাকাছি অবস্থানে রেখেছে সুপারকম্পিউটার। অপ্টার হিসেবে, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।

তবে সুপারকম্পিউটারের পূর্বাভাস কেবল পরিসংখ্যানভিত্তিক সম্ভাবনার হিসাব। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়েই নির্ধারণ হবে কে উঠবে ফাইনালে এবং কার হাতেই উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...