নির্ধাতির সময়ে খেলা শেষ, আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ; জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হাসল আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। তবে অতিরিক্ত সময়ে অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ফুটবলের দাপটে দুই গোল করে জয় তুলে নেয় লিওনেল মেসির দল।
ম্যাচের শুরুতেই আক্রমণের ধার দেখায় আর্জেন্টিনা। ১০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি সুইজারল্যান্ড। ৬৭তম মিনিটে দান এনদোয়ে গোল করে সমতায় ফেরান দলকে।
ম্যাচের মোড় ঘুরে যায় ৭২তম মিনিটে। সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। সংখ্যাগত এই সুবিধা দারুণভাবে কাজে লাগায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে জুলিয়ান আলভারেজ গোল করে দলকে আবারও এগিয়ে দেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজ শেষ পেরেক ঠুকে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
পরিসংখ্যানেও ছিল আর্জেন্টিনার স্পষ্ট আধিপত্য। পুরো ম্যাচে তারা ২৩টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে সুইজারল্যান্ড ১৩টি শটের মধ্যে ৫টি অন টার্গেটে রাখে। বলের দখলে আর্জেন্টিনা ছিল ৫৯ শতাংশ, আর সুইজারল্যান্ডের ছিল ৪১ শতাংশ। পাসিংয়েও এগিয়ে ছিল আর্জেন্টিনা। তারা ৬১৬টি পাস সম্পন্ন করে ৮৮ শতাংশ সফলতার হার ধরে রাখে।
এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আরও এক ধাপ এগিয়ে গেল লিওনেল মেসির দল, আর শেষ আট থেকেই বিদায় নিতে হলো লড়াকু সুইজারল্যান্ডকে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
