| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’, সরকারি ছুটি থাকবে কি!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৫ ১৯:৪১:৫৩
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’, সরকারি ছুটি থাকবে কি!

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ জুলাই দেশজুড়ে পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সরকার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের প্রশ্ন, এদিন কি সরকারি ছুটি থাকবে?

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হলেও এদিন সাধারণ সরকারি ছুটি থাকবে না। কারণ দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযথ মর্যাদায় পালন করা হবে। এ দুটি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এর আগে গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত জানানো হয়। পরে ২০২৪ সালের ২১ অক্টোবর জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

সরকারি বিধান অনুযায়ী, ‘খ’ শ্রেণিভুক্ত দিবসগুলো রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও সেসব দিনে সাধারণত সরকারি ছুটি ঘোষণা করা হয় না। তাই ১৬ জুলাই সরকারি অফিস, আদালত, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।

সরকার জানিয়েছে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন স্মরণসভা, আলোচনা, দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...