| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলাচ্ছে? যা জানাল ফিফা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৫ ০৯:৪৮:৫৪
ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলাচ্ছে? যা জানাল ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ ঘিরে ব্রাজিল সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল সময়সূচি নিয়ে অনিশ্চয়তা। মেক্সিকো সিটিতে বৈরী আবহাওয়ার আশঙ্কায় মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা শুরু হলে গুঞ্জন ওঠে, একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময়ও পরিবর্তন হতে পারে। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কার অবসান ঘটিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। ফলে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সূচিতেও কোনো পরিবর্তন আসছে না।

সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। অন্যদিকে, মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় অনুষ্ঠিত হবে মেক্সিকো ও ইংল্যান্ডের ম্যাচ।

জানা গেছে, মেক্সিকো সিটিতে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস থাকায় ফিফা, মেক্সিকান ফুটবল ফেডারেশন এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে একাধিক দফায় আলোচনা হয়। ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যার পরিবর্তে দুপুর ১২টায় আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছিল।

তবে দুই দলের ভ্রমণ পরিকল্পনা, সম্প্রচার সূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য লজিস্টিক বিষয় বিবেচনায় শেষ পর্যন্ত সময়সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় ফিফা।

শুধু আবহাওয়াই নয়, জননিরাপত্তার বিষয়টিও ছিল আলোচনার অন্যতম কারণ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা ছিল, বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ দীর্ঘায়িত হলে গভীর রাতে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। এর আগে মেক্সিকোর ম্যাচগুলোকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটিই ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত শেষ ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ব্রাজিল-নরওয়ে ম্যাচ নির্ধারিত সময়েই মাঠে গড়াবে। ফলে নেইমার-হালান্ড দ্বৈরথ দেখতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টা পর্যন্ত।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...