সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ কারা!
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হতে যাচ্ছে শক্তিশালী ফ্রান্স এবং এই হাইভোল্টেজ ম্যাচটি আগামী ১০ জুলাই (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে। রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মরক্কো ৩-০ গোলে স্বাগতিক কানাডাকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে আজ রাত ৩ টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী ফ্রান্স। বড় কোন অঘটন না হলে এই ম্যাচে ফ্রান্স সহজেই জয় পাবে। তবে চুড়ান্ত ফলাফলের জন্য আরো কয়েক ঘন্টা অফেক্ষা করতে হবে।
কোয়ার্টার ফাইনাল ম্যাচের সময়সূচি ও বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
মরক্কো বনাম (সম্ভব্য) ফ্রান্স ম্যাচের সময়সূচি
* তারিখ: আগামী ১০ জুলাই ২০২৬, শুক্রবার (বাংলাদেশ সময় অনুযায়ী)।
* সময়: বাংলাদেশ সময় ভোর ২:০০ টায় (যুক্তরাষ্ট্রের সময় ৯ জুলাই বিকেল ৪:০০ টা) ম্যাচটি শুরু হবে।
* ভেন্যু: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বিখ্যাত বস্টন স্টেডিয়াম (জিলেট স্টেডিয়াম)।
দুই দলের বর্তমান অবস্থা ও পথযাত্রা
* মরক্কোর দুর্দান্ত ফর্ম: টুর্নামেন্টে এখন পর্যন্ত মরক্কো অপরাজিত রয়েছে। শেষ ৩২-এ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে এবং শেষ ১৬-তে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল।
* ফ্রান্সের আধিপত্য: অন্যদিকে কিলিয়ান এমবাপের ফ্রান্স রাউন্ড অফ ১৬-এর ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে মরক্কোর মুখোমুখি হবে এমনটি আশা করা হচ্ছে। দুর্দান্ত ফর্মে আছে বর্তমানের ফ্রান্স দল টি। কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর আবার বিশ্বমঞ্চে এই দুই দলের দ্বৈরথ এক নতুন রোমাঞ্চের জন্ম দিতে যাচ্ছে।
সোহাগ/
