| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নরওয়ে ম্যাচে আগে নেইমারকে নিয়ে বড় সুখবর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৪ ১৯:৩৫:৩৮
নরওয়ে ম্যাচে আগে নেইমারকে নিয়ে বড় সুখবর

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, নরওয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত রয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলিয়া দে সাও পাওলো-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “হ্যাঁ, নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত। তার ফিটনেস নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।”

শুধু ফিটনেস নয়, চোট কাটিয়ে ফেরার সময় নেইমারের মানসিকতা ও পেশাদারিত্বেরও প্রশংসা করেছেন অভিজ্ঞ ইতালিয়ান এই কোচ। আনচেলত্তির ভাষায়, পুরো সময় খেলতে না পারায় নেইমার স্বাভাবিকভাবেই হতাশ ছিল। কিন্তু দলের প্রতি তার দায়িত্বশীল আচরণ ছিল প্রশংসনীয়। মাঠে তার অসাধারণ ফুটবলীয় দক্ষতার পাশাপাশি মাঠের বাইরেও তিনি অত্যন্ত বিনয়ী এবং সতীর্থদের কাছে সমানভাবে জনপ্রিয়। দলের জন্য নেইমার একজন অমূল্য সম্পদ।

জাপানের বিপক্ষে ম্যাচে জয় নিশ্চিত হওয়ার পরও কেন তিনি ডাগআউটে শান্ত ছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন আনচেলত্তি। তিনি বলেন, “আমার কাছে ম্যাচ শেষ হয় শেষ বাঁশি বাজার পর। মার্তিনেল্লির গোলের পরও কয়েক মিনিট বাকি ছিল। ফুটবলে শেষ মুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে। তাই নিশ্চিত জয় না আসা পর্যন্ত আমি কখনো উদযাপন করি না।”

নরওয়েকে হালকাভাবে নিচ্ছেন না ব্রাজিল কোচ। প্রতিপক্ষকে শক্তিশালী দল উল্লেখ করে তিনি বলেন, “নরওয়ের দলে বেশ কয়েকজন বিশ্বমানের ফুটবলার রয়েছে। বিশেষ করে আর্লিং হালান্ড বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তাই ম্যাচটি মোটেও সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।”

আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। দীর্ঘদিন পর পুরো ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনায় কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন আরও জোরালো হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...