| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় নিয়ে ধোঁয়াশা, জানুন কখন মাঠে গড়াবে লড়াই

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৪ ১৪:০১:৪১
ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় নিয়ে ধোঁয়াশা, জানুন কখন মাঠে গড়াবে লড়াই

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিল-নরওয়ের সময়সূচি পরিবর্তন নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তাতে ইতি টেনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সব ধরনের আলোচনা শেষে আগের সূচিই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত মেক্সিকো সিটিতে বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই ম্যাচের সূচি বদল হলে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময়ও পরিবর্তন হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত কোনো ম্যাচের সময়ই পরিবর্তন করা হচ্ছে না।

ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ড। আর তার আগে নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল ও নরওয়ের শেষ ষোলোর লড়াই।

জানা গেছে, মেক্সিকো সিটিতে সম্ভাব্য বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফিফা মেক্সিকান ফুটবল ফেডারেশন এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছে। আলোচনায় ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যার বদলে দুপুর ১২টায় আয়োজনের প্রস্তাবও ওঠে। তবে দুই দলের ভ্রমণ পরিকল্পনা, সম্প্রচার সূচি এবং অন্যান্য লজিস্টিক জটিলতা বিবেচনায় শেষ পর্যন্ত আগের সূচিই বহাল রাখা হয়।

শুধু আবহাওয়াই নয়, জননিরাপত্তার বিষয়টিও ছিল আলোচনার বড় কারণ। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ দীর্ঘায়িত হলে গভীর রাতে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছিল মেক্সিকোর স্থানীয় প্রশাসন। এর আগে বিশ্বকাপ চলাকালে কয়েকটি ম্যাচ ঘিরে উত্তেজনা ও সহিংসতার ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে এটিই শেষ ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে।

সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই মাঠে গড়াবে ব্রাজিল-নরওয়ের বহুল প্রতীক্ষিত নকআউট লড়াই। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলই সর্বশক্তি নিয়েই মাঠে নামবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...