| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৪ ০৬:৫০:৪৪
কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:স রোমাঞ্চে ঠাসা এক নকআউট লড়াই শেষে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে নিশ্চিত হয় লিওনেল মেসিদের নাটকীয় জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তারই ফল হিসেবে ২৯তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৫৯তম মিনিটে ডেরয় দুয়ার্তে গোল করে ম্যাচে সমতা ফেরান।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন নির্ধারিত সময়ের যোগ করা সময়ে, ৯২তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত হার মানেনি কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের ১০৩তম মিনিটে সিডনি লোপেস কাবরাল গোল করে আবারও সমতায় ফেরান আফ্রিকার দলটিকে।

এরপর ম্যাচ গড়াতে থাকে টাইব্রেকারের দিকে। কিন্তু ১১১তম মিনিটে ভাগ্য মুখ ফিরিয়ে নেয় কেপ ভার্দের। নিজেদের জালে বল জড়িয়ে বসেন ডিফেন্ডার দিনি। সেই আত্মঘাতী গোলই আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত।

পরিসংখ্যানেও ম্যাচে আধিপত্য ছিল আর্জেন্টিনার। পুরো ম্যাচে তারা ২০টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে কেপ ভার্দে ১৫টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে। বলের দখলেও এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। তাদের দখলে ছিল ৬৪ শতাংশ বল, যেখানে কেপ ভার্দের ছিল ৩৬ শতাংশ।

পাসিংয়েও ছিল আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব। তারা ৮২২টি পাস সম্পন্ন করে ৯২ শতাংশ সফলতার হার ধরে রাখে। বিপরীতে কেপ ভার্দে ৪৪৪টি পাস খেলেছে ৮৭ শতাংশ সফলতায়।

কঠিন প্রতিরোধ গড়ে তুলেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে কেপ ভার্দেকে। আর নাটকীয় এই জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...