| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ, লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৪ ০৪:০৩:১৫
চলছে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ, লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে এখন মুখোমুখি আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হওয়া এই নকআউট লড়াইয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দুই দল।

গ্রুপ পর্বে টানা তিন জয়ে দুর্দান্ত ফর্মে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে শক্তিশালী একাদশ সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আক্রমণে মেসির সঙ্গে রয়েছেন লাউতারো মার্টিনেজ, আর মাঝমাঠে খেলছেন রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

অন্যদিকে, এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দেও সহজে হার মানতে রাজি নয়। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে দারুণ লড়াই করে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া আফ্রিকার দলটি এবার আর্জেন্টিনার বিপক্ষেও চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে।

ম্যাচ শুরুর আগে বিভিন্ন পরিসংখ্যান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণে আর্জেন্টিনাকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখানো হয়েছিল। অপ্টার সুপারকম্পিউটারও মেসিদের জয়ের সম্ভাবনা ৮৯.৮২ শতাংশ বলে পূর্বাভাস দেয়। তবে নকআউট ফুটবলে এক মুহূর্তের ভুল কিংবা একটি দুর্দান্ত আক্রমণই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য।

কোথায় দেখবেন ম্যাচটি

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে। এছাড়া মাইরবি, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন অ্যাপেও সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে।

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...