| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের ভবিষ্যদ্বাণী করে আলোচনায় ঘানার সেই তান্ত্রিক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৩ ২০:৩৯:৪৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের ভবিষ্যদ্বাণী করে আলোচনায় ঘানার সেই তান্ত্রিক

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ইংল্যান্ডকে ঘিরে বিতর্কিত ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম এবার নিশানা করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তার দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আফ্রিকার নবাগত কেপ ভার্দের কাছেই বিদায় নেবে লিওনেল মেসির দল।

এর আগে ইংল্যান্ডের একটি ম্যাচের সময় গ্যালারিতে রহস্যজনকভাবে সাদা পাউডার ছিটাতে দেখা যায় বোন্সামকে। পরে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে ওই ম্যাচে কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোলশূন্য থাকেন কেইন এবং ম্যাচটিও ড্র হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় উঠে আসেন এই ঘানার তান্ত্রিক।

এবার আরও বড় দাবি করেছেন বোন্সাম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "কেপ ভার্দেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।" তবে এই ম্যাচকে ঘিরে তিনি কোনো বিশেষ আচার বা তথাকথিত কালো জাদুর আয়োজন করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

আগামী ৪ জুলাই, বাংলাদেশ সময় ভোর ৪টায়, মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে এবারের বিশ্বকাপে দুর্দান্ত লড়াই করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে কেপ ভার্দে। স্পেন ও সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা এনে চমক দেখিয়েছে দলটি। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।

অন্যদিকে, টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আলবিসেলেস্তেদেরই এই ম্যাচে ফেভারিট ধরা হচ্ছে।

তবে বোন্সামের ভবিষ্যদ্বাণী বাস্তবে মিলবে, নাকি মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...