| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মিনিটের খেলা শেষ, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ; সরাসরি দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০১ ২২:১৩:০৬
১৫ মিনিটের খেলা শেষ, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ; সরাসরি দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২ ম্যাচে ফুটবলপ্রেমীদের চমকে দিয়ে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ডিআর কঙ্গো। ম্যাচের মাত্র ৭ মিনিটে ব্রায়ান সিপেঙ্গার গোলে লিড নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

গোল হজমের পর বলের দখলে কিছুটা আধিপত্য দেখায় ইংল্যান্ড। ম্যাচের প্রথম ১৫ মিনিট পর্যন্ত ইংল্যান্ডের দখলে ছিল ৫১ শতাংশ বল, যেখানে ডিআর কঙ্গোর ছিল ৪৯ শতাংশ। তবে দখলে এগিয়ে থাকলেও ইংল্যান্ড এখন পর্যন্ত কোনো শট বা শট অন টার্গেট নিতে পারেনি। অন্যদিকে ডিআর কঙ্গো একটি শট নিয়ে সেটিকেই গোলে পরিণত করেছে।

পাসের সংখ্যায় ডিআর কঙ্গো এগিয়ে (৬৪), যেখানে ইংল্যান্ড করেছে ২২টি পাস। পাস সফলতার হারেও এগিয়ে আফ্রিকান দলটি (৯৩%), ইংল্যান্ডের সফলতার হার ৮১ শতাংশ।

লাইভ জয়ের সম্ভাবনার হিসাব অনুযায়ী, এখনও ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫৫ শতাংশ, অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর সম্ভাবনা ২৬ শতাংশ এবং ডিআর কঙ্গোর নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনা ১৯ শতাংশ।

ম্যাচের এখনও অনেকটা সময় বাকি। তাই ইংল্যান্ড কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ডিআর কঙ্গো ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত করবে—সেটিই এখন দেখার অপেক্ষা।

ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...