| ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

নবম পে স্কেলের গেজেট প্রকাশ পিছিয়ে গেল, কমছে যেসব ভাতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০১ ১৭:১৯:১২
নবম পে স্কেলের গেজেট প্রকাশ পিছিয়ে গেল, কমছে যেসব ভাতা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি ভাতা পুনর্নির্ধারণের পরিকল্পনাও করছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেল দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। আগে ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকরের পরিকল্পনা থাকলেও এখন গেজেট প্রকাশ জুলাইয়ের মাঝামাঝি হতে পারে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

এদিকে চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর পৃথক পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ চূড়ান্ত করেছে।

সরকারি সূত্র বলছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ভাতা সমন্বয় বা নতুনভাবে নির্ধারণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাড়িভাড়া ভাতা। বর্তমানে অঞ্চল ও কর্মস্থলভেদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৪৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পান। নতুন পে স্কেলে মূল বেতন বৃদ্ধি পাওয়ায় একই হারে ভাতা বহাল থাকলে সরকারের ব্যয় অনেক বেড়ে যাবে। তাই বাড়িভাড়া ভাতার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার প্রস্তাব বিবেচনায় রয়েছে।

চিকিৎসা ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মাসে এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় এই ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ অথবা সর্বোচ্চ সীমা নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এ ছাড়া শিক্ষা সহায়ক ভাতা নিয়েও নতুন প্রস্তাব রয়েছে। বর্তমানে দুই সন্তানের জন্য যে শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হয়, সেটির ক্ষেত্রেও সর্বোচ্চ সীমা নির্ধারণ বা কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, যাতায়াত ভাতা, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা এবং অন্যান্য কয়েকটি ভাতা সমন্বয়ের পাশাপাশি কম ব্যবহৃত বা অপ্রাসঙ্গিক কিছু ভাতা বাতিলের বিষয়েও আলোচনা চলছে।

তবে নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ভাতা পুনর্নির্ধারণের বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারি করেনি। ফলে সব পরিবর্তনই সরকারি অনুমোদন ও গেজেট প্রকাশের পর কার্যকর হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারত সরে যাওয়ায় প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা সুদামেরিকানার শেষ ষোলো’র প্রথম লেগে ম্যাকারাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের সান্তোস। ঘরের ...

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ...