| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনাকে দুঃসংবাদ শোনালেন ঘানার সেই ‘তান্ত্রিক’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৮ ১৯:৪৭:৪০
আর্জেন্টিনাকে দুঃসংবাদ শোনালেন ঘানার সেই ‘তান্ত্রিক’

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচের আগে ‘কালো জাদু’র দাবি করে আলোচনায় আসা ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছেন। এবার তার দাবি, রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দেখাবে আফ্রিকার দেশ কেপ ভার্দে।

এর আগে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বোন্সাম দাবি করেছিলেন, তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর ‘কালো জাদু’ প্রয়োগ করেছেন। তার ভাষ্য ছিল, এর ফলে কেন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে ওই ম্যাচে হ্যারি কেন গোল করতে ব্যর্থ হন এবং ইংল্যান্ডও প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। যদিও এই ঘটনার সঙ্গে তার দাবির কোনো বৈজ্ঞানিক বা প্রমাণিত সম্পর্ক নেই।

এবার একই ধরনের আরেকটি মন্তব্য করে বোন্সাম বলেছেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে নকআউট পর্বে বড় অঘটন ঘটাবে। তবে এই ম্যাচে তিনি কোনো ধরনের ‘কালো জাদু’ ব্যবহার করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নজর কেড়েছে কেপ ভার্দে। শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে তারা স্পেন ও সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। এছাড়া উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

অন্যদিকে, টানা তিন ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। তাই কেপ ভার্দের বিপক্ষে লিওনেল মেসিদেরই এগিয়ে রাখছেন অধিকাংশ ফুটবল বিশ্লেষক। তবে নকআউট পর্বে যেকোনো চমকই সম্ভব, আর সেই সম্ভাবনাকেই সামনে রেখে বড় স্বপ্ন দেখছে আফ্রিকার দলটি।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...